দেবীদ্বারঃ পাগলা কুকুরটি অধরা; তান্ডব চালিয়ে অন্তত ৩০ জনকে কামড়ে আহত করেছে; হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমার বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===================
কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকায় একটি পাগলা কুকুরের তান্ডবে ৩ দিন ধরে অন্তত: ৩০ জনকে কামড়ে দাবিয়ে বেড়াচ্ছে; প্রশাসন ও স্থানীয়রা কেউ কুকুরটি আটকাতে পারছেনা: এছাড়াও হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন- চরম আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
পাগলা কুকুরটি পৌর এলাকার ভিভিন্ন গ্রামের নারী, শিশু, যুব-তরুণ যেখানে যাকে পাচ্ছে কামড়ে পালাচ্ছে। এলাকার লোকজনও দিনে রাতে লাঠি- সোটা নিয়ে দলে দলে কুকুরটিকে ধাওয়া করছে কিন্তু কুকুরটির নাগাল কেউ পাচ্ছেন না।
শুক্রবার সকাল থেকেই পৌর প্রশাসকের জনবল কুকুরটিকে আটকাতে মাঠে নেমেছে কিন্তু পাগলা কুকুরটি সনাক্ত না করতে পারায় দিনভর অধরাই থেকে গেল।
বুধ এবং বৃহস্পতিবারের পর আবারো শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুকুরটি হানা দেয় দেবীদ্বার পৌর এলাকার বিজলিবাজার, ফতেহাবাদ, চাপানগড় ও ছোট আলমপুর এলাকায়। এ সময় কুকুরের তান্ডবে অন্তত ১৫-২০ জন আহত হন। আহতদের দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভেকসিন দেয়ার ব্যবস্থা করা হয়।
আহতরা হলেন, রসুলপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম(২৬), দেবীদ্বার ওমান কাসেমের বাড়ির পাশের আব্দুল্লাহ(১৫), ফতেহাবাদ গ্রামের এনামুল হকের মেয়ে তাহমিনা(৩), জাহাঙ্গীর আলমের ছেলে আযান(১২), দুলালের মেয়ে মরিয়ম(৪), বিজলি বাজার গ্রামের মৃত: আবুল হাসেমের স্ত্রী আনোয়ারা বেগম(৬০), মিজানুর রহমানের মেয়ে জান্নাত(৫)।
এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনে এবং রাতে আক্রান্তরা হলেন,- বারেরা গ্রামের আশিকুর রহমানের ছেলে তানভির(৯), ছোট আলমপুরের ইলিয়াসের ছেলে ইয়াছিন (৬), নাজমুল হাসান নাহিদের ছেলে নৌফল হাসান (৭), ইলিয়াস হোসেনের ছেলে ইয়াছিন (৬) এবং একই এলাকার ফারুক হোসেনের ছেলে জাবেদ হোসেন (৯)’কে কামড়ে আহত করে। এর আগের দিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে আল আমিনের ছেলে আবির (৫)’কে এবং স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে বসবাসকারী সিনিয়র নার্স তাহমিনা আক্তার ও বিআরডিবি কর্মকর্তা আব্দুর রহিম দম্পতির ছেলে আব্দুল্লাহ সানি (৮)’কেও কামড়ে আহত করে।
স্থানীয়রা জানান, লালচে-হালকা ডোরাকাটা রঙের একটি কুকুর গত দু’দিন ধরে বেপরোয়া আচরণ করে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং সুযোগ পেলেই শিশুদের ওপর হামলা করছে।
আহত শিশুদের অভিভাবকরা অভিযোগ করেন, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্ক ও সাপের বিষনাশক ভ্যাকসিনের সরবরাহ নেই। ফলে জরুরি মুহূর্তে বাইরে থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান জানান, দীর্ঘদিন ধরে কুকুর ও সাপের কামড়ের ভ্যাকসিন হাসপাতালে সরবরাহ নেই। কিছু ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। রোগীদের সেবা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, পাগলা কুকুরটি থরতে পৌর সভার একটি টিম সকাল থেকেই কাজ করে যাচ্ছে। কুকুরটি না চেনার কারনে ধরতে পারছেনা, স্থানীয়রাও সাহস করে কুকুরটি আটকাতে পারেনি। বিষয়টি নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পৌরসভার প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভ্যাকসিন সরবরাহের বিষয়েও সংশ্লিষ্টদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত পাগলা কুকুরটি ধরার এবং হাসপাতালে জরুরি ভিত্তিতে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন। সংবাদ প্রকাশঃ ২০-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=