সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে র্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে সোর্স বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (১৯ ফেব্রুয়ারি) শেষ রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মোঃ নাঈম উল হক জানান, সজীব ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে নিজেকে কখনো র্যাবের সোর্স, কখনো ডিবি কিংবা র্যাবের অফিসার পরিচয় দিয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। তার নেতৃত্বে ১০–১২ জনের একটি গ্রুপ রয়েছে। চাঁদা না দিলে র্যাব বা পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন। এছাড়া বিভিন্ন র্যাব ও ডিবি পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তিনি আরো জানান, গ্রেপ্তারের সময় আসামির হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি পেনগান, ২ রাউন্ড গুলির খোসা, ৪০ পিস ইয়াবা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৯-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com