চৌদ্দগ্রামে জামমুড়া-জামপুর ফুটবল একাদশ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন: সংবাদদাতা জানান ======
কুমিল্লা চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের জামমুড়া-জামপুর ফুটবল একাদশের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে নোয়াবাজারস্থ জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম খোকন। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ডাক্তার আনোয়ার হোসেন।
জামমুড়া-জামপুর যুব ও ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন ডাঃ কামাল আহমেদ, আর্মি বাহার মিয়া, ফখরুল ইসলাম, ডাঃ সাইফুল ইসলাম মহিন, মোঃ মহিন, মো:ইকবাল।
জামমুড়া-জামপুর যুব ও ক্রীড়া সংঘের প্রচার সম্পাদক ইমামুল মজুমদারের সঞ্চালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টে জামমুড়া ফুটবল একাদশ দল ২-০ গোলে সহিদ ট্রেডার্স দলকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রপি প্রদান করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৯-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=