সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার, নিজস্ব প্রতিবেদক।। আজ ১৯ ও ২০ ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার দুই দিন কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়াস্থিত রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রমে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠিত হবে।
এ-উপলক্ষ্যে আজ ১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরবেলা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবন ও বাণী বিষয়ক আলোচনাসভা।
এতে কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন- কুমিল্লা রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বেশ্বরানন্দ মহারাজ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- কুমিল্লা বার্ড পরিচালক রঞ্জন কুমার গুহ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন- সিলেট এমসি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিজন কুমার চক্রবর্তী। এরপর দুপুর ২টায় আগত ভক্ত শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ শেষে বিকেল ৪টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান এবং সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণ জন্ম লীলা কীর্তন শেষে প্রসাদ বিতরণ। পরদিন ২০ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় ভজনাঞ্জলী ও সুরের মুর্ছনায় আরাধনা শেষে প্রসাদ বিতরণ।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১৯-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com