উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি============ কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযানে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঞ্জুমানপাড়া এলাকায় অবস্থান নেয়। রাত ৯টার দিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে টহলদল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি কালো ব্যাগ ফেলে নদীপথে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল বায়ুরোধী মোড়কে রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ টাকা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকে সীমান্ত সুরক্ষা ও মাদক দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। সংবাদ প্রকাশঃ ১৯-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন