তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ সংবাদদাতা জানান =====
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দেশ ও জাতির কল্যাণে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
দীর্ঘ প্রবাস জীবন ও আইনি লড়াই শেষে দেশে ফিরে মন্ত্রী হওয়াকে মহান আল্লাহর বিশেষ রহমত হিসেবে উল্লেখ করেন কায়কোবাদ। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আমি ফুলের মালা নেব না। আমি চাই আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন এবং আরও দুই রাকাত নামাজ পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে হেফাজতে রাখেন এবং দেশ ও জাতির খেদমত করার তৌফিক দেন।”
নিজ নির্বাচনী এলাকা মুরাদনগর ও দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে ধর্মমন্ত্রী বলেন, “আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এখন শুধু জনগণের কল্যাণে কাজ করতে চাই। তবে আমার কোনো নেতা-কর্মী যদি অন্যায়, অনিয়ম বা দুর্নীতিতে জড়িত হয়, তবে তাকে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে। মুরাদনগরকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে হবে।”
নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম। কেউ কল্পনাও করেনি আমি দেশে ফিরে নির্বাচন করতে পারব এবং মন্ত্রী হব। কিন্তু আল্লাহর হুকুমে আজ সব সম্ভব হয়েছে। পৃথিবীতে আল্লাহর ওপর কোনো ক্ষমতা নেই।”
অনুষ্ঠানে তিনি উপস্থিত নেতা-কর্মীদের রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার না করে ব্যবসা-বাণিজ্য বা সৎ কর্মসংস্থানের মাধ্যমে জীবিকা নির্বাহের পরামর্শ দেন। তিনি সাফ জানিয়ে দেন, সাধারণ মানুষকে হয়রানি, জুলুম বা মাস্তানি কোনো ভাবেই বরদাশত করা হবে না। সংবাদ প্রকাশঃ ১৮-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন