বরুড়ায় সৌহার্দের বার্তা: ডঃ শফিকুল আলম হেলাল ফুলেল শুভেচ্ছা জানালেন বিজয়ী জাকারিয়া তাহের সুমনকে

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার সংবাদদাতা জানান =======:কুমিল্লা- ৮ বরুড়ায় বিএনপির বিজয়ী প্রার্থী জাকারিয়া তাহের সুমন কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন নির্বাচনে পরাজিত ১১ দলীয় জোট মনোনীত জামায়েতের প্রার্থী ড: শফিকুল আলম হেলাল।

রবিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এর গুলশানের অফিসে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নির্বাচনে পরাজিত ১১ দলীয় জোট প্রার্থী ড: শফিকুল আলম হেলাল।

ওই সময় উপস্থিত ছিলেন বরুড়া থানা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম , বরুড়া উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমির দেওয়ান নজরুল ইসলাম, উপজেলা আমির মোঃ শাহাদাত হোসেন, পৌরসভা আমির অধ্যাপক মোঃ শাহজালাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ আবুল কাশেম, পৌরসভার নায়েবে আমির মাওলানা জাকির হোসেন চেয়ারম্যান, পৌরসভা সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন, পৌরসভা সহ সেক্রেটারি মোঃ খোরশেদ আলম পাটোয়ারী, উপজেলা সহ সেক্রেটারি ডা: মুজিবুর রহমান, জামাত নেতা কাজী ফরিদ উদ্দিন সহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় নব নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ১১দলীয় জোট জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড: শফিকুল আলম হেলাল। সংবাদ প্রকাশঃ ১৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন