নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত। যাত্রীদের ভোগান্তি

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা ‎নাঙ্গলকোট( কুমিল্লা) সংবাদদাতা ============
‎কুমিল্লার নাঙ্গলকোটে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে নাঙ্গলকোট রেল স্টশনের আউট সিগনালের খান্নাপাড়া নামক স্হানে এ ঘটনা ঘটে। তবে এতে কোন ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।


‎জানা যায়, চট্রগ্রাম থেকে ঢাকাগামী ৭২১ নং আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর ষ্টেশন অতিক্রম করে বেলা তিনটার দিকে নাঙ্গলকোট স্টেশনে ডুকার আগ মূহুর্তে খানাপাড়া নামক স্হানে ট্রেনের মাঝখানের একটি কোচ (বগি) লাইনচ্যুত হয়। যাত্রীদের চিৎকারে চালক ট্রেনটি ওই স্হানে থামিয়ে দেন। এসময় বিকট আওয়াজে ট্রেনের এসি চেয়ার কোচের বগি নং ছ-১৩১৮টি রেল পথ থেকে ছিটকে পড়ে ট্রেনটি থেমে পড়ে। ফলে ট্রেনটি বড় দূর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে
‎ট্রেনের যাত্রী এনামূল হক বলেন, পরিবার নিয়ে তিনি এ ট্রেনযোগে কসবা যাচ্ছিলেন। হাসানপুর স্টেশন অতিক্রম করার পর ট্রেনে বিকট শব্দ হতে থাকে এক পর্যায়ে ট্রেনটি থেমে যায়। এতে যাত্রীরা আতংগ্রস্হ হয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শী স্হানীয় কৃষক বজলুর রহমান বলেন, ট্রেনটি যখন আসছিল তখন তিনি মাঠে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়ে কিছুক্ষণের মধ্যে ট্রেনটি থেমে যায়। এসময় যাত্রীদের মাঝে চরম আতংক বিরাজ করতে দেখা যায়।
‎দুর্ঘটনাস্হল থেকে বিকল্প যাতায়াতের সুব্যবস্থা না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
‎এসংবাদ লেখার আগ পর্যন্ত ওই লাইলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
‎নাঙ্গলকোট স্টেশনমাস্টার জামাল উদ্দিন বলেন, তিনটার দিকে নাঙ্গলকোট রেল স্টশনের আউট সিগনালের খান্নাপাড়া নামক স্হানে মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়। লাইল এবং কোচের চাক্কা মেরামতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন