টেকনাফে প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা উদ্ধার চালক আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি===========
কক্সবাজার টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ ঘটনায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ তৈয়ব (৩১) কক্সবাজার সদর থানার ঝিরঝিরপাড়া, কলাতলী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
রোববার সকালে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি সূত্র জানায়, সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা তল্লাশি চালান। এ সময় নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় গাড়ির সামনের বাম পাশের দরজার নিচের অংশে অভিনব কায়দায় লুকানো তিনটি কালো স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালক মোঃ তৈয়বকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, টেকনাফ থেকে সংগ্রহ করা ইয়াবা কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী চক্র ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্বপ্রাপ্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সংবাদ প্রকাশঃ ১৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=