কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: ==============
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পক্ষ থেকে সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ ১৬ফেব্রুয়ারী ২০২৬ সোমবার নগর ভবনে কুসিক প্রশাসক মোঃ শাহ আলম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-কে পৃথকভাবে এই শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী খাঁন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজির মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরু মিয়া, সহ-সভাপতি মোঃ আল আমিন রাসেল, মোঃ মিজানুর রহমান, জহিরুল ইসলাম শাহীন, মুশফিকুর রহমান সিহাব, মোঃ আনিছুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ হাছান বসরী চয়নসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সায়েম ভূইঁয়া এবং কুমিল্লা সিটি কর্পোরেশন সমবায় সমিতি লিঃ-এর সাধারণ সম্পাদক ও কর নির্ধারণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূইঁয়া।
শুভেচ্ছা বিনিময়কালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কমিটির সকলকে ধন্যবাদ জানান এবং জনসেবা নিশ্চিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ১৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=