কুমিল্লা তিন নদী পরিষদের ৪৩তম আসরের ১৫তম দিবসে গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। সংবাদদাতা============
প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাসসহ কুমিল্লার মানুষের অবদানের কথা তুলে ধরার মানসে গড়া তিন নদী পরিষদের ৪৩তম আসরের ১৫তম দিবসে গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ফেব্রুয়ারী রবিবার বিকেলবেলা কুমিল্লা নগর উদ্যান জামতলায় এ আসর অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে পরিষদের সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে অধ্যাপক রাহুল তারণ পিন্টু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রোটারিয়ান দিল নাশি মোহসেন, গীতিকার ও কবি ঝিঁনুক, কবি বাচিক শিল্পী শিপন হোসেন মানব ও সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গনের প্রতিষ্ঠাতা সাজিয়া আফরিন।
সাংস্কৃতিক পর্বে ফারহানা মিলি ও প্রশিক্ষক অভিজিৎ সরকারের সঞ্চালনায় সংগীত প্রশিক্ষক কাঁকন দাস এর পরিচালনায় অংশ নেন কুমিল্লায় নবগঠিত সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গন এর শিল্পীরা।
ওই অনুষ্ঠানে গিটারশিল্পী বদরুল আলম সোহেল এর পরিচালনায় গিটার বাজিয়ে দলীয় গান পরিবেশন করেন শিল্পাঙ্গনের শিল্পীরা।
এসময় উপস্থিত ছিলেন- মানবাধিকার কর্মী আলী আকবর মাসুম ও কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ ও সংগঠক এডভোকেট তাপস চন্দ্র সরকার ও সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি। সংবাদ প্রকাশঃ ১৫-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন