মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের সহায়তায় এমপি কায়কোবাদের বিশেষ ফান্ড গঠন

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে ফুলেল শুভেচ্ছা জানায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ সংবাদদাতা ============
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ হিন্দু ধর্মাবলম্বীদের কল্যাণে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্বাচিত হওয়ার পরই মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাতে এলে তিনি এই মহতী উদ্যোগের ঘোষণা দেন।
এ সময় নবনির্বাচিত এমপি আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এলাকার অস্বচ্ছল ও অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের সহায়তার লক্ষ্যে একটি ‘বিশেষ ফান্ড’ গঠনের নির্দেশ দেন। এই ফান্ডের প্রাথমিক মূলধন হিসেবে তিনি নিজের পক্ষ থেকে নগদ ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন। তিনি জানান, পর্যায়ক্রমে এই ফান্ডে আরও আর্থিক সহযোগিতা প্রদান করা হবে যাতে কোনো অসহায় মানুষ চিকিৎসার অভাব বা অর্থকষ্টে না ভোগেন।
কায়কোবাদের এমন উদ্যোগে আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা জেলার আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, “সাধারণত নেতারা ভোটের আগে খোঁজ-খবর নিলেও ভোটের পর আর মানুষের পাশে থাকেন না। কিন্তু ঈশ্বরের কৃপায় আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি নির্বাচিত হয়েই গরিব অসহায়দের কথা ভেবে ৫ লাখ টাকা দিয়েছেন। এমন নেতা পাওয়া সত্যিই সৌভাগ্যের।”
মুরাদনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ন পোদ্দার পিংকু বলেন, “মুরাদনগরের হিন্দুদের নিরাপদ আশ্রয়স্থল আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি আমাদের ফুল গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু তাঁর চিন্তাজুড়ে ছিল আমাদের অসহায় মানুষগুলো। আমরা তাঁর কাছে কোনো সাহায্য চাইনি, তিনি নিজ উদ্যোগেই এই মহৎ কাজ শুরু করেছেন। দেশের যেকোনো সংকটে ও আমাদের আনন্দ-উৎসবে তিনি সবসময় পাশে থাকেন।”
উল্লেখ্য, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবার রেকর্ড ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় উন্নয়নের পাশাপাশি সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন। সংবাদ প্রকাশঃ ১৫-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=