নওগাঁয় ৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : ===========পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার রাত সাড়ে দশটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে শামিমের মুদি দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহা পাড়া গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে আবুল কাশেম (৬০) এবং একই জেলার হাকিমপুর গ্রামের মৃত বেলালের ছেলে জাহাঙ্গীর (৫৭)।
ওসি শহিদুল ইসলাম জানান,আসামিদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৫-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন