টেকনাফে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ==========কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। এ সময় বোটে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক পাচার রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। সংবাদ প্রকাশঃ ১৫-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=