টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার সংবাদদাতা জানান =====কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহরণে ব্যবহৃত একটি ইজি বাইক।
পুলিশ জানায়, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানা। এসআই (নিঃ) মো. মোরশেদ আলমের নেতৃত্বে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে জুবায়ের (১৭) নামে এক কিশোরকে উদ্ধার করা হয়। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার বাসিন্দা।
গ্রেপ্তাররা হলেন—নুরুল ইসলাম (৫০), আব্দুল্লাহ (২৫), ছিদ্দিক আহমদ (৫৪) ও হামিদ উল্লাহ (১৯)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সংঘবদ্ধ অপহরণ ও মানবপাচার চক্রের সক্রিয় সদস্য।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান পরিচালনা করি। অপহৃত কিশোরকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। মানবপাচার ও অপহরণ চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, অপহরণে ব্যবহৃত একটি ইজি বাইক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৪-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=