সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি =============সমাপ্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ঘোষণা করা হয়েছে আসনভিত্তিক বেসরকারি ফলাফল। ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের তিনটিতে জামায়াত এবং একটিতে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। আসন চারটিতে বিভিন্ন দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০ জন এবং স্বতন্ত্র ১ জন প্রার্থী। এর মধ্যে জামানত বাজেয়াপ্ত হচ্ছে ১২ জন সংসদ সদস্য প্রার্থীর।
জামানত হলো নির্বাচনি নিরাপত্তাজনিত নির্দিষ্ট পরিমাণ অর্থ যা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বরাবর ট্রেজারি চালান/পোস্টাল অর্ডার/পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হয়।
একটি নির্বাচনি এলাকার মোট প্রদত্ত ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। সে হিসেবে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মোট ১২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন
সংসদীয় আসন-৮১ (ঝিনাইদহ-১ শৈলকুপা) আসনে পোস্টাল ব্যালটসহ মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন, ভোটকেন্দ্র ১১৮টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৩৭ হাজার ২১২ জন। প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ ২৯ হাজার ৬৫১টি ভোট। এ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মনিকা আলম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯৬৯ ভোট। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান ঈগল প্রতীকে পেয়েছেন ৬১০ ভোট। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) মনোনীত প্রার্থী মো. সহিদুল এনাম পল্লব কাঁচি প্রতীকে পেয়েছেন ৩০৯ ভোট।
সংসদীয় আসন-৮২ (ঝিনাইদহ-২ সদর ও হরিণাকুন্ডু) আসনে পোস্টাল ব্যালটসহ মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৬৩৮ জন, ভোটকেন্দ্র ১৮৬টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৮৯ হাজার ৯৮৩ জন। প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ ৪৮ হাজার ৭৪৭টি ভোট। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এইচ এম মোমতাজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৩৫ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাওগাতুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৮ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী মো. আবু তোয়াব কাস্তে প্রতীকে পেয়েছেন ৫৬৩ ভোট। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী মই প্রতীকে পেয়েছেন ৩৫০ ভোট।
সংসদীয় আসন-৮৩ (ঝিনাইদহ-৩ কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে পোস্টাল ব্যালটসহ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ১৫ জন, ভোটকেন্দ্র ১৬৭টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৩৫ হাজার ৫০০ জন। প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট ৪১ হাজার ৯৩৭টি ভোট। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮২০ ভোট। গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. সুমন কবির ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৮৮ ভোট।
সংসদীয় আসন-৮৪ (ঝিনাইদহ-৪ কালিগঞ্জ ও আংশিক সদর) আসনে পোস্টাল ব্যালটসহ মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৪৬২ জন, ভোটকেন্দ্র ১২১টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৪৭ হাজার ৯৩২ জন। প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট ৩০ হাজার ৯৯১টি ভোট। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল জলিল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯০৭ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এমদাদুল ইসলাম বাচ্চু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬১৩ ভোট। গণফোরাম মনোনীত প্রার্থী খনিয়া খানম উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ২৬৭ ভোট। সংবাদ প্রকাশঃ ১৪-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com