সিটিভি নিউজ।। আবদুর রহিম মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ================
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ- লাকসাম ) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে তিনি এই সাফল্য অর্জন করেন।
নির্বাচন ফলাফল অনুযায়ী, মো. আবুল কালাম (পোস্টাল ব্যালট ছাড়া) পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর শুক্রবার ও শনিবার (১৩ -১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই মনোহরগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন। দিনব্যাপী চলে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা ফুল দিয়ে মো. আবুল কালামকে বরণ করে নেন।ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে মো. আবুল কালাম নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যারা আমার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, আমি তাদের সবার প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা কয়েকদিন ধরে যে ত্যাগ স্বীকার করেছেন, আমি আগামী পাঁচ বছর কাজের মাধ্যমে তার প্রতিদান দেব। লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার সব সমস্যা সমাধানে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারী, সহসভাপতি শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন , সহ সভাপতি এস,এম মুনছুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্যাহ সোহাগ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ন আহবায়ক বাহারুল আলম বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, যুবদল নেতা মোজাম্মেল, হাসান পাটোয়ারী, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১৪-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com