কামাল উদ্দিন চৌধুরীর ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত

সিটিভি নিউজ।। সাবেক কুমিল্লা পৌরসভার প্রয়াত চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরীর ২৩তম মৃত্যু বার্ষিকী ১৩ ফেব্রুয়ারী পালিত হয়েছে। ২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারী কামাল উদ্দিন চৌধুরী তৎকালীণ কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান থাকাকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষ্যে কুমিল্লায় কামাল চৌধুরী স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মরহুমের টমসমব্রীজস্থ কবরস্থানে কবর জিয়ারত,কবরে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে বাদ আছর মরহুমের উত্তর চর্থাস্থ বাসভবনে কোরাণখানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন কামাল চৌধুরী স্মৃতি সংসদের আহবায়ক কামাল চৌধুরীর পুত্র নাসির উদ্দিন চৌধুরী রাসেল ও সদস্য সচিব সাংবাদিক ওমর ফারুকী তাপস। মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন এডভোকেট কাউসার আলম ভ’ইয়া। কবর জিয়ারত অনুষ্ঠানে অংশ নেন মাইনুদ্দিন পাটোয়ারী,মোঃ শরীফুল ইসলাম,মোঃ মারুফ আহমেদ, ওমর শারিদ বিধান। ——-প্রেস বিজ্ঞপ্তি । ছবি ক্যাপসন ঃ সাবেক কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরীর ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ১৩ ফেব্রুয়ারী মরহুমের টমসমব্রীজস্থ কবরস্থানে কবর জিয়ারত মোনাজাত ও পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করে কামাল চৌধুরী স্মৃতি সংসদের সদস্যরা। ——–সংবাদ প্রকাশঃ ১৩-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=