সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। ব্রাহ্মণপাড়া কুমিল্লা==========
কুমিল্লা ৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে বিপুল সংখ্যক ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নে ভরাসার বাজারে বিএনপির কার্যালয়ে শুকরিয়া জ্ঞাপন করে মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি ও আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর হোসেন ভূইয়ার উদ্যোগে ষোলনল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আশরাফ আলী ও মাওলানা মোঃ মাহাবুবুর রহমান সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ও আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর হোসেন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ২, উপজেলা বিএনপির নেতা ও জেলা এপিপি এডভোকেট মোঃ এরশাদুল হক, সৌদি প্রবাসী বিএনপি নেতা মোঃ জাকির হোসেন, সাবেক উপজেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক -ভরাসার বাজার কমিটির সভাপতি এম জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা সাংবাদিক মোছলেহ উদ্দিন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল জলিল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নাজিম উদ্দীন,
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সালেহ আহমেদ
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ, বিএনপি নেতা শামসুল আলম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এইচ জুবায়ের, , ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, নজরুল ইসলাম মেম্বার, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি জহিরুল ইসলাম জুলহাস, ইউনিয়ন যুবদলের নেতা গিয়াস উদ্দিন, মাসুদুর রহমান মাসুম, জামশেদুল আলম, মোশারফ হোসেন রিপন, মোঃ আলী,উল এম জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন।
সংবাদ প্রকাশঃ ১৩-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com