নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট প্রার্থী কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট প্রার্থী মনির হোসাইন কাসেমীকে (খেজুর গাছ) সতর্ক করেছে নির্বাচন কমিশন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন-১) মোহাম্মদ দিদার হোসেন খন্দকার সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সতর্কতা দেয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনির হোসাইন ২০২ নারায়ণগঞ্জ-এ ৪ সংসদীয় আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী।
তার পক্ষে নারায়ণগঞ্জ জেলা জমিয়ত কর্তৃক নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে মনির হোসাইন কাসেমীর ছবিসহ খেজুর গাছ ও ধানের শীষ সম্মিলিত প্রতীক প্রদর্শনপূর্বক ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।
এবং ফতুল্লায় ৭ ওয়ার্ডের ১টি জনসভায় ভোটারদের নিকট খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করে নির্বাচনি প্রচারণা চালিয়েছে মর্মে গত ১৫ জানুয়ারি দায়িত্বরত ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটির নিকট একটি অভিযোগ দাখিল করা হয়।
সংশ্লিষ্ট ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটি উক্ত অভিযোগ অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করেন।
উক্ত অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, মনির হোসাইন কাসেমী উক্ত কার্য দ্বারা আইনে নির্ধারিত সময়ের পূর্বে নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন স্থাপন করে এবং জনসভায় ভোট প্রার্থনার মাধ্যমে নির্বাচনি প্রচারণা করার কারণে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছে।
উক্ত আচরণবিধি লঙ্ঘনের ফলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে। এমতাবস্থায়, নির্বাচন কমিশন গণপ্রাতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ক (৯৩) অনুসারে মনির হোসাইন কাসেমীকে নির্বাচন পূর্ব সময়ে কোন প্রকার আচরণবিধি লঙ্ঘন হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে মনির হোসাইন কাসেমীকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর কোন বিধি পুনরায় লঙ্ঘন হতে বিরত থাকার জন্য নির্দেশনাসহ উক্ত নির্দেশনা প্রতিপালন না করলে গণপ্রতিনিধিত আদেশ, ১৯৭২ এর ১৯৩ (৬৩) অনুচ্ছেদ অনুযায়ী তার উপর জরিমানা আরোপ এমনকি তার প্রার্থীতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হয়। সংবাদ প্রকাশঃ ১০-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=