আমি নির্বাচিত হলে মাস্টার্স পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করবো–মাহফুজুর রহমান

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:=============নওগাঁ-৩ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মো. মাহফুজুর রহমান বলেছেন,আমি নির্বাচিত হলে মাস্টার্স পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করবো। তিনি আরো বলেন,এলাকার মানুষের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ-কালভাটসহ যাবতীয় উন্নয়নের পাশাপাশি এলাকা থেকে দুর্ণীতি, চাঁদাবাজী প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। তিনি সোমবার বিকাল সাড়ে ৩ টায় ডাকবাংলো মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ
সুমনের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারী শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে
ইসলামীর সিনিয়র নায়েবে আমির রফিক‚ল ইসলাম সোনার, নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব রুহুল কুদ্দুস, প্রার্থীর বাবা মাওলানা হাবিবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ
ফেডারেশনের সহ সভাপতি শহিদুর ইসলাম ফারুক, জুলাই শহীদ আস-সাবুরের বাবা এনাব নাজেজ, এনসিপির সিনিয়র যুগ্ম সচিব মো. আব্দুল্লাহ, এবি পার্টির সদস্য সচিব আল আমিন, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি বাবু সুজিত কুমার দাস প্রমূখ। সংবাদ প্রকাশঃ ১০-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন