নওগাঁর সীমান্ত থেকে ২১ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :=========
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় মোট ১০,৪৬৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার মোট বাজারমূল্য প্রায় ২১ লক্ষ ৪২ হাজার ৮০০ টাকা।
১৪ বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৩টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ দল আলতাদিঘীর পূর্ব পাড় এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। সেখান থেকে ১০,৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২০ লক্ষ ৮০ হাজার টাকা।
এর আগে বুধবার দুপুরে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সালাউদ্দিনের নেতৃত্বে শেখাহাটি গ্রামের একটি ইটের ভাটার সামনে অভিযান চালিয়ে ৬৪ পিস ট্যাপেন্টাডল ও একটি মোটরসাইকেল আটক করা হয়। ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, বর্তমানে ব্যাটালিয়নের আওতাধীন দুটি জেলার ৯টি আসনে মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছেন। এই ব্যস্ততার মধ্যেও সীমান্তের মূল দায়িত্ব হিসেবে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। সংবাদ প্রকাশঃ ১০-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন