কাঁচপুরে শুল্ক ফাঁকি ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ আটক-১

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে পাচার হওয়া বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় ৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের শাড়িসহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি সন্দেহজনক কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ভ্যানের ভেতর থেকে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত শাড়িগুলোর বাজারমূল্য প্রায় ৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা। শাড়িগুলো দেশের বাজারে বিক্রির উদ্দেশে পাচার করা হচ্ছিল। অভিযানে পাচার কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত শাড়িগুলো বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান ও গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রকাশঃ ১০-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন