“আমি চৌদ্দগ্রামের মানুষের দায়িত্ব নিতে চাই, ধানের শীষে ভোট দিন”- কামরুল হুদা

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান =====
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির সমর্থিত প্রার্থী কামরুল হুদা বলেছেন, আমি চৌদ্দগ্রামের মানুষের দায়িত্ব নিতে চাই, ধানের শীষে ভোট দিন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত ইসলামি শান্তি কমিটির নামে নারীদের চুলে ধরে পাকিস্তানির হাতে তুলে দিয়েছে। এখন তাদের দলের প্রধান সাদা দাঁড়ি, টুপি পড়ে নারীদের অসম্মান করেছে, সারা দেশে নারীরা তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনারাও ভোটের ব্যালটে তাদেরকে প্রত্যাখ্যান করবেন।

সোমবার ( ০৯ ফেব্রুয়ারী) বিকেলে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের বিজয়করা স্কুল মাঠে ধানের শীষের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কামরুল হুদা আরো বলেন জামায়াতের জান্নাতের টিকেট নামে ধোঁকাবাজি মানুষ বুঝে গেছে, চৌদ্দগ্রাম মানুষ অনেক সচেতন। জামায়াত মা বোনদের কাছে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করতে ব্যার্থ হয়েছে। জান্নাতের টিকিট বিক্রি হয়না, এখন তাদের কাছ থেকে বিকাশ নাম্বার ও জাতীয় পরিচয় পত্র নিচ্ছে। তারা আইডি কার্ডের ছবি পরিবর্তন করে তাদের লোকজনের ছবি লাগিয়ে ডিজিটাল প্রতারণার আশ্রয় নিবে। বিকাশে টাকা পাঠিয়ে ভোট চাইবে। আপনারা তাদের কাছ থেকে সাবধান থাকবেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা বিএনপির সহ সভাপতি সোলেমান চৌধুরী, ভিপি আবুল খায়ের, পৌরসভা মহিলা দলের সভানেত্রী মরিয়ম সুলতান শিখা, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাইনুল হক, সদস্য মোকলেছুর রহমান রানা, ইউনিয়ন যুবদল নেতা তৌহিদ উল্লা প্রমুখ।
জনসভা শেষে কামরুল হুদা বিজয়করা ও গাংরা এলাকায় গণসংযোগ করেন। সংবাদ প্রকাশঃ ১০-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন