১১ দলীয় জোটই এবার সরকার গঠন করব=== আবদুল্লাহ মোহাম্মদ তাহের

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা============
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন,
১১ দলীয় জোটই এবার সরকার গঠন করব। যার কারণ ৭১ চেতনা, ইসলামী চেতনা ও জুলাই চেতনার ঐক্যজোটের ফলশ্রুতিতেই ১১দলীয় জোট সরকার গঠন করবে। আর এ জোট ক্ষমতায় গেলে দুর্নীতি করবেনা। বরং একটি নতুন বাংলাদেশ ও সমৃদ্ধশালি দেশ গড়ব। সোমবারবিকালে নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা-১০( নাঙ্গলকোট–লালমাই) সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত জামায়াতের
প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মা’ছুম, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহিদী, জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট শাহজাহান, জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, বিশিষ্ট ব্যাংকার ড. দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন খান, খেলাফত মজলিস কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মাওলানা নুরুল আমিন ভূঁইয়া, লালমাই উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুন নূর, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা সোলায়মান মীর, নাঙ্গলকোট পৌর সভা জামায়াতে ইসলামী আমীর হারনুর রশিদ।
আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেন, দেশ ৫৬ বছর যেভাবে পরিচালিত হয়েছে সেভাবে আর চলবে না। পরিবর্তন প্রয়োজন। আমি এবং জামায়াতে ইসলামীর দলীয় নেতৃবৃন্দরা পরীক্ষিত ব্যক্তি। আমাদের জোট ক্ষমতায় আসলে বাংলাদেশে কোন দুর্নীতি থাকবে না। ইয়াছিন আরাফাত নির্বাচিত হলে এ আসনের জনসাধারণের সকল দাবী পুরণ করতে পারবে। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে তিনি গুরুত্বপূর্ণ পদ বহন করবে।
ইয়াছিন আরাফাত বলেন, তাকে নির্বাচিত করা হলে সমাজে জুলুম অত্যাচার থাকবেনা। সকল কিছুর সমবন্টন করা হবে। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন করা হবে।
সংবাদ প্রকাশঃ ০৯-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=