সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/====================
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু আদিবাসী, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এবং নারী ভোটারদের নিরাপত্তা ও নির্ভিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তার দাবীতে মানব বন্ধন করেছে ‘নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন।
সোমবার বিকেল ৩টায় সংগঠনটির পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর বাজারে ওই মানব বন্ধন করা হয়।
সংগঠনটির ব্যানারে বক্তারা বলেন, অন্তর্বতী সরকার, নির্বাচন কমিশন (ইসি), আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে উদ্দেশ্য করে বলা হয়েছে, দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও সংখ্যালঘু মানুষরা বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষ করে জাতীয় নির্বাচন এলে তাদের মনে আতঙ্ক বেড়ে যায়। এবারও একই পরিস্থিতি বিরাজ করছে। তাই আসন্ন সংসদ নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে নাগরিক সমাজ।
মানব বন্ধনে রসুলপুর ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি ফজর আলী মেম্বারের সভাপতিত্বে এবং নিজেরা করি সংস্থা রসুলপুর’র সংগঠক সুপ্রিয়া মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, নিজেরা করি সংস্থা বিভাগীয় সংগঠক মতিয়ার রহমান, ভূমিহীন সংগঠনের নেতা লিল মিয়া, নাজমা বেগম, শেফালী রানী দাস প্রমূখ।
ছবির ক্যাপশনঃ কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর বাজারে নাগরিক সমাজের আয়োজনে মানব বন্ধনের ছবি। সংবাদ প্রকাশঃ ০৯-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com