মনোহরগঞ্জ জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভা

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: ==============
দিনব্যাপী জনসংযোগ শেষে কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঝলম (দক্ষিণ) ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

ঝলম (দক্ষিণ) ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন (সিআইপি’র) সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম মনোনীত (দাঁড়িপাল্লা) প্রার্থী কুমিল্লা জেলা দক্ষিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। তিনি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মনোহরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সচিব সোলাইমান চৌধুরী, জামায়াতে ইসলামীর বিজনেস ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওঃ নুরুন্নবী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রফেসর আশ্রাফুজ্জামান মোল্লা, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিন জেলার অর্থ মিডিয়া সম্পাদক জাহিদুল ইসলাম, কুমিল্লা জেলা পশ্চিম ছাত্র শিবিরের সাবেক সভাপতি আশিক এলাহী, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিন জেলার সেক্রেটারি ইকবাল মাহমুদ, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিন জেলার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিন জেলার দপ্তর সম্পাদক মাইনুদ্দিন সোহাগ প্রমুখ। সঞ্চালনা করেন ঝলম (দক্ষিন) ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাইফুল ইসলাম সালেহীন। সংবাদ প্রকাশঃ ০৮-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন