নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ====== শনিবার(৭ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, সিও বিজিবি–১৪ ও ১৬; এবং জেলা নির্বাচন অফিসার।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ (উপজেলা নির্বাহী অফিসারগণ) এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, উৎসব মুখর পরিবেশে ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সমন্বয় করা হয়। সংবাদ প্রকাশঃ ০৭-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=