কুমিল্লায় চাইল্ড হেভেন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

সিটিভি নিউজ।। দেলোয়ার হোসাইন আকাইদ কুমিল্লা প্রতিনিধি ============
শিশুদের প্রাণবন্ত কোলাহল, হাসি-আনন্দ আর বর্ণিল সাজসজ্জায় উৎসবমুখর হয়ে উঠেছিল কুমিল্লা সদর উপজেলার কমলাপুর এলাকার চাইল্ড হেভেন পাবলিক স্কুল প্রাঙ্গণ। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ–২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনভর এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর ফিতা কেটে তিন দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আজকের পত্রিকা ও রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা-বাসস এর কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রহিম (পোস্ট মাস্টার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংক কোটবাড়ি উপশাখার ইনচার্জ মোহাম্মদ আলী আহসান তারেক, সহকারী অধ্যাপক রুপক রায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইকবাল হোসেন, ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম, আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী সারোয়ার আলম সজিব এবং সমাজসেবক মাস্টার আশুতোষ দাশ।
এসময় অতিথিদের ক্রীড়া প্রতিযোগিতার ক্যাপ পরিয়ে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার, অভিভাবক সদস্য জোবাইদা আক্তারসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের উপদেষ্টা শামসুন্নাহার সালমা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি উৎসবের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে।
প্রতিযোগিতা পর্বে শিশুদের অংশগ্রহণে ছিল নানা আকর্ষণীয় ইভেন্ট। বেলুন দৌড়, পতাকা দৌড়, হাঁস দৌড়, ব্যাঙ দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ফুল কুড়ানো, স্মৃতিশক্তি যাচাই, পাখি উড়ে–পশু উড়ে, জল-ডাঙা খেলাসহ একক ও দলীয় নৃত্য, ডিসপ্লে এবং ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে এমন সুন্দর আয়োজন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চাইল্ড হেভেন পাবলিক স্কুলের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
ছবিঃ কুমিল্লায় চাইল্ড হেভেন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক আকাইদ। সংবাদ প্রকাশঃ ০৭-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=