সিটিভি নিউজ।। হালিম সৈকত,কুমিল্লা।। সংবাদদাতা জানান ===========শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের লক্ষে হলি কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে “বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬”।
শনিবার (৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দ্বীন ইসলাম রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ, পরিবেশ আন্দোলনের অগ্রনায়ক ও প্রধানমন্ত্রী পদকপ্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালি ব্যাংকের সাবেক কর্মকর্তা শাহ আলম আজাদ, বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার মনির হোসেন মাষ্টার ও গৌরীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আমির হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে সহায়তা করে।
আরও উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক আব্দুস সামাদ, মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সরকার, মাওলানা কাজী আব্দুছ ছামাদ, মোহাম্মদ আবুল কাসেম, মোহাম্মদ অহিদুজ্জামান সোকন, মোহাম্মদ মহসিন মিয়া, মোহাম্মদ জানে আলম, শওকত হোসেন টুলু, মহিদুল হক, শেখ মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ জমির আলী, ডাক্তার বশির উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, আবু ইউসুফ, শফিকুল ইসলাম স্বপন, তাসলিমা আক্তার ও সালেহা আক্তার প্রমূখ।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, সহকারি শিক্ষক আবুল কাশেম, দিপা আক্তার, গীতা রানী, হালিমা আক্তার, সুরাইয়া আক্তার,
মোর্শেদা আক্তার, হেপী আক্তার ও সীমা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।
খেলাধূলার বিভিন্ন প্রতিযোগিতা, দেশাত্মবোধক সংগীত, আবৃত্তি, নাটক ও চেয়ার খেলাসহ নানাহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অভিভাবকদের মধ্যেও চেয়ারখেলা অনুষ্ঠিত হয়।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ০৭-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com