অগ্রাধিকার ভিত্তিতে মুরাদনগর ও বাঙ্গরাবাসীকে গ্যাস দিতে হবে==জামায়াত জোটের প্রার্থী ইউসুফ সোহেল

নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ি স্কুলমাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াত জোটের প্রার্থী ইউসুফ সোহেল।
সিটিভি নিউজ।। মো. বিল্লাল হোসেন, মুরাদনগর (কুমিল্লা) থেকে ঃ
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াত জোটের প্রার্থী ইউসুফ সোহেল বলেছেন, “মুরাদনগর ও বাঙ্গরার গ্যাস সারা দেশের কল-কারখানা, হোটেল-রেস্টুরেন্ট এবং বাসা-বাড়িতে ব্যবহৃত হচ্ছে। অথচ আমরা এই অঞ্চলের মানুষ হয়েও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এখন থেকে মুরাদনগর ও বাঙ্গরাবাসীকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দিতে হবে। স্থানীয়দের চাহিদা মিটিয়ে তবেই এই গ্যাস অন্যত্র নিতে দেওয়া হবে।”
শুক্রবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ি স্কুলমাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট সমাজসেবক মফিজুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও মোখলেছুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাঙ্গরা বাজার থানা জামায়াতের আমীর মাস্টার আবদুর রহিম, সাবেক প্রধান শিক্ষক শাহজাহান মিয়া এবং রিফাত সরকার প্রমুখ।
ইউসুফ সোহেল আরও বলেন, আমাদের অধিকার আদায়ে আমরা আর পিছিয়ে থাকব না। অবিলম্বে গ্যাস সরবরাহের দাবি মানা না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, মুরাদনগরের উন্নয়নের স্বার্থে এবং অবহেলিত মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৭-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=