নগরীর রেইসকোর্সে জুমার নামাজ শেষে বিএনপি নেতা আনোয়ার হোসেনের কবর জিয়ারত করলেন মনিরুল হক চৌধুরী

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক:================
কুমিল্লার নগরীর রেসকোর্স নূর মসজিদে জুমার নামাজ শেষে গনসংযোগ কর্মসূচিতে অংশ নেন কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো: মনিরুল হক চৌধুরী। পরে তিনি বাদশা মিয়ার বাজার সংলগ্ন রেইসকোর্স কবরস্থানে শায়িত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও মহানগর বিএনপির প্রয়াত নেতা আনোয়ার হোসেনের রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, মরহুম আনোয়ার হোসেনের ছেলে যুবদল নেতা আকিবুর রহমান আকিব সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে মরহুমের তিন ছেলেকে বুকে টেনে নেন মনিরুল হক চৌধুরী।

এর আগে নূর মসজিদে জুমায় উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্য ভোট ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, কুমিল্লা উন্নয়ন বঞ্চিত অঞ্চলে পরিণত হয়েছে। বঞ্চিতদের মধ্যে কুমিল্লা খুবই অসহায় একটি জনপথ। অপরিকল্পিত নগর। ঘণবসতি এলাকা, সরু রাস্তাঘাট, অনিয়ন্ত্রিত যানবাহন, প্রশিক্ষণবিহীন অটো-মিশুক চালকের কারনে প্রবল দুর্ঘটনায় ঝুঁকিপূর্ণ নগরীতে পরিণত হয়েছে এই কুমিল্লা। এই কুমিল্লার জন্য যদি কিছু করা না হয়, তাহলে অচিরেই বসবাসের অযোগ্য হয়ে যাবে। কুমিল্লার উন্নয়ন নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। বিদ্যমান সমস্যা সমাধানে আমি কাজ করবো। শহর সম্প্রসারণ ও নতুন প্রজন্মের জন্য একটি আধুনিক নগর উপহার দিতে চাই। আপনাদের সকলের সহযোগিতা, দোয়া ও ভোট চাই। আলহামদুাল্লাহ, কুমিল্লাবাসী আমাকে ও আমার বক্তব্য যেভাবে গ্রহণ করেছে আমার বিশ্বাস আমি বিপুল ভোটে জয়ী হবো। আপনাদের দেয়া ভোটের মূল্য আমি ইঞ্চি ইঞ্চি করে পরিশোধ করবো। নূর মসজিদের খতিব ও সংশ্লিষ্টদ ওলামায়ে কেরাম, খাদেমদের সাথে কুশল বিনিময় ও দোয়া চান তিনি। এসসয় মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরে আলম ভূইয়া সহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল-ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন