কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসন: “আপনারা আমাকে পয়সা ছাড়া নির্বাচিত করবেন আমি আপনাদের পয়সা ছাড়া সেবা দেব”- হাসনাত আব্দুল্লাহ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ =================
আপনারা আমাকে পয়সা ছাড়া নির্বাচিত করুন আমি আপনাদের পয়সা ছাড়া সেবা দেব।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামে নির্বাচনী প্রচারনায় এক উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ ওই কথা বলেন।
কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শাপলা প্রতীকের প্রার্থী ও এনসিপি দক্ষিনাঞ্চল’র মূখ্য সংঘঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, চান্দাবাজী করে টাকা আনতে হয়না। মানুষ বিশ^াস করে টাকা দেন। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা লাগে কিন্তু তুমি দূর্নীতি করবানা, আরো লাগলে আরো দিমু। আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারতেছি সুতরাং আপনাদের সেবা দেয়ার সময় কি আমার পয়সা নেয়ার দরকার আছে ? আজকের দিনেও মানুষ আমার নির্বাচনী তহবিলে ৯ লক্ষ টাকা দিয়েছেন। প্রত্যেক দিনই এমন করে টাকা দেন।
আমি বিশ^াস করি, আবার যদি কখনো নির্বাচন হয়, যদি আল্লাহ তৌফিকে রাখে, যদি দাড়াইতে হয়, তখনো আমি যদি ভালো কাজ করি, আমি যদি জনকল্যাণমূখী কাজ করি তখনো আপনারা আমাকে হেলপ করবেন, করবেন না ? আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারতেছি সুতরাং আপনাদের সেবা দেয়ার সময় আমার পয়সা নেয়ার দরকার নাই।
উক্ত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জামায়েত ইসলামী কুমিল্লা (উঃ) জেলা সেক্রেটারী মো. সাইফুল ইসলাম সহিদ, খেলাফত মজলিশের এমপি প্রার্থী মাওলানা মো. মজিবুর রহমান ফরাজী, বাংলাদেশ খেলাফতে মজলিশ উপজেলা আমির মোহাদ্দেছ মো. জামসেদ হোনের হাবিবি প্রমূখ নেতৃবৃন্দ।
ছবির ক্যাপশনঃ কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শাপলা প্রতীকের প্রার্থী ও এনসিপি দক্ষিনাঞ্চল’র মূখ্য সংঘঠক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখছেন। সংবাদ প্রকাশঃ ০৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন