সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল “ওয়াহেদপুর সমাজ কল্যান পরিষদ”

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার,কুমিল্লা প্রতিনিধি: -============ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অধীনে নিবন্ধন সনদপত্র পেল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সামাজিক ও মানবিক সংগঠন “ওয়াহেদপুর সমাজ কল্যান পরিষদ” যার নিবন্ধন নম্বর: কুমি- ২২০২/২০২৬।

বুধবার (৪ ফেব্রুয়ারি২০২৬ খ্রিঃ) বাদ মাগরিব কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর
দক্ষিণ বাজারে সমাজ কল্যান পরিষদ কার্যালয়ের সামনে সনদ প্রাপ্তি উপলক্ষে সনদ উন্মোচন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসার
অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম,
বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোঃ রবিউল্লাহ মুন্সি,সুবিল ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ আতিকুর রহমান হিরন,
সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ খাইরুল আমিন সরকার,
সুবিল ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম সরকার (টুটুল), কার্যকরী সদস্য ও কুমিল্লা নাভানা হসপিটাল প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার,সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক, সংগঠনের সিনিয়র যুগ্ন -সাধারণ সম্পাদক ও মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ি বিশিষ্ট সমাজসেবক ফারুক আহমেদ মোল্লা,বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল হোসেন,শ্রী রামানন্দ গ্রীরী,মোঃ আবদুর মতিন প্রমুখ।

কোষাধ্যক্ষ ও দেবিদ্বার উপজেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন খান সনদটি সংগঠনের সভাপতিসহ উপস্থিত সদস্যদের হাতে তুলে দেন।

আরো উপস্থিত ছিলেন,ক্রীড়া সম্পাদক সোহাগ মিয়া,কার্যকরী সদস্য মোঃ বিল্লাল খান,মাওলানা লেয়াকত আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক ভাষ্যকার মোঃ রাশেদুর আল আমিন সরকার।

এসময় বক্তারা বলেন,
ওয়াহেদপুর সমাজ কল্যান পরিষদ দির্ঘদিন এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য কাজ করছে আসছে। এই সংগঠনটি এখন সুবিল ইউনিয়নের আইকন। সকল বাঁধা-বিপত্তি, ষড়যন্ত্রকে ভেদ করে নিজ গতিতে এগিয়ে চলেছে সংগঠন। বর্তমানে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সংগঠনের নিবন্ধন সম্পন্ন হওয়ায় কাজে আরও গতি আসবে। আমরা মানবতার সেবায় আগামীতে আরো ব্যাপক কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছি। ওয়াহেদপুরে ব্যাপক সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। একঝাঁক তরুণ-তরুণীদের সমষ্টিতে গড়া এ সংগঠন। যুগযুগ এভাবেই ভালো কাজ করে যাক সংগঠনটি এই কামনা করছি। সংবাদ প্রকাশঃ ০৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন