সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। =====কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া, কল্পবাস ও ডগ্রাপাড়া গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, সোহরাওয়ার্দী হলের ভিপি নেয়ামত উল্লাহ ফারাবী, এনসিপির সংগঠক আমির হামজা মাসুম, উপজেলা এনসিপির সংগঠক মো. জহিরুল ইসলাম সরকার, এডভোকেট রাসেল, সদর ইউনিয়ন আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম শাহীন। এসময় জামায়াতে ইসলামীসহ বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com