কুমিল্লা- ৪ দেবীদ্বার আসন: ট্রাক প্রতীকের প্রার্থীকে নিয়ে গনসংযোগে নামলেন বিএনপি নেতা তারেক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার : দেবীদ্বার (কুমিল্লাা) প্রতিনিধি/============
বিএনপি প্রার্থী শূন্য কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন’র নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, ট্রাক প্রতীকের প্রার্থীকে সাথে নিয়ে উপজেলার মাশিকারা এলাকায় ভোট চেয়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মন্জুরুল হক সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মাহফুজ, সদস্য সচিব আলিম পাঠান। যুবদল উপজেলা সেক্রেটারি রাকিবুল হাসান, ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী মাহমুদুল হাসান তামিম, কৃষকদলের সদস্য সচিব সফিউল্লাহ আখন্দ মানিক, মৎস্যজীবী দলের আহ্বায়ক কাউসার মোল্লাসহ গণঅধিকার পরিষদ ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কুমিল্ল- ৪ দেবীদ্বার আসনটি বিএনপি প্রার্থী শূন্য হয়ে পড়ায়, বৃহস্পতিবার বিকেলে জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীনের সাথে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারই প্রেক্ষিতে আজকের এই গনসংযোগে অংশ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
ছবির ক্যাপশন: দেবীদ্বারে ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনকে সাথে নিয়ে উপজেলার মাশিকারা বাজারে গনসংযোগ করছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীসহ বিএনপির নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ০৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=