কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ

বিএনপি কর্মীদের বিরুদ্ধে অস্ত্র মহড়ার অভিযোগ, আহত ৫
সিটিভি নিউজ।। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল আলম হেলালের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে বরুড়া উপজেলার ৪নং খোশবাস ইউনিয়নের মুগজী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, এ সময় বিএনপির কর্মীরা অতর্কিতভাবে জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় বলে অভিযোগ রয়েছে। এতে অন্তত ৫ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় জামায়াত নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ০৫-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=