আমরা জিয়ার সৈনিক, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই- বিএনপির প্রার্থী কামরুল হুদা

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান ======
কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদা বলেছেন যারা ভোটারদের ভয়ভীতি দেখাছে, কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে তাদেরকে বলে দিতে চাই, আমারা শহীদ জিয়াউর রহমানের সৈনিক, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। দিনের ভোট রাতে দেওয়ার দিন শেষ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষ চৌদ্দগ্রাম জয় লাভ করবে ইনশাআল্লাহ।

বুধবার (০৪ ফেব্রুয়ারী) বিকেলে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনের জনসভায় প্রধান অতিথির বক্তব্য এইসব কথা বলেন।

তিনি আরো বলেন আপনারা কি জানেন আপনাদের আইডি কার্ড নিয়ে আপনাদের ছবির জায়গায় তারা আরেকজনের ছবি লাগিয়ে দিয়ে ডিজিটাল কারচুপি করার চেষ্টা করছে। এই ব্যাপারে সাবধান হবেন। কারণ চৌদ্দগ্রামের মানুষ সচেতন মানুষ, সারা বাংলাদেশে যত উপজেলা আছে চৌদ্দগ্রাম হচ্ছে শিক্ষা ও সম্পদে একটি পথিকৃৎ উপজেলা। সুতরাং এই চৌদ্দগ্রামের মানুষ ভুল করতে পারেনা। আমার অবলা মা বোনেরা আজকে ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছে, সেই কার্ড নিয়ে তারা কারচুপির চিন্তা করছে। কারচুপির মাধ্যমে নির্বাচিত হওয়ার চেষ্টা করছে।

উপজেলা আলকরা ইউনিয়নের বিএনপির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি আনম সলিমুল্লাহ টিপু, শাহাবুদ্দিন ফরায়েজি লাল্টু, আনোয়ার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, গুনবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক চৌধুরী, আলকরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো: রবিন প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৫-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন