বুড়িচংয়ে কুসুম পুর বিদ্যালয় ও খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন =সংবাদদাতা জানান ===============
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে এবং সোমবার ২ ফেব্রুয়ারি ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া উচ্চ বিদ্যায়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কুসুমপুর উচ্চ বিদ্যালয়ঃ এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রাবেয়াসুলতানা এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক মেহেদী হাসান ও দিলিপ মজুমদার ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সালাহ উদ্দিন মেহেদী টগর, সাবেক সভাপতি মোঃ আবুল বাশার।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনা আক্তার নাসিমা আক্তার, সহকারী শিক্ষক যথাক্রমে মাহমুদা বেগম, আরিফুল ইসলাম, আবুল বাশার জসিম, নাজমুস সায়েম, সাদ্দাম হোসেন, মাহমুদা মীম, রাহিমা সুলতানা, ইশিতা সরকার, মরিয়ম আক্তার, অফিস সহকারী হাসান মতিউর রহমান ও সাহাব উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠান শেষে অতিথি গন ও প্রধান শিক্ষক মোসাঃ রাবেয়া সুলতানা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ঃ এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের এবং পরিচালনা করেন যৌথ ভাবে সিনিয়র শিক্ষক মোঃ আকবর হোসেন – মোঃ আবুল হাসেম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রশান্ত কুমার সরকার, সাবেক সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল খালেক, তফাজ্জল হোসেন।
আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক যথাক্রমে আতিকুর রহমান ভূইয়া, মকবুল আহমেদ, মোসাঃ নাজমা আক্তার, জয়নবের বেগম, তাসলিমা জাহান, মিনুয়ারা বেগম, মোঃ আজগর আলী, সুইটি আক্তার, রায় হান উজ্জামান, মোঃ বিল্লাল হোসেন, সোনিয়া আক্তার, জানাতুল ফেরদৌসী বৃষ্টি ও অফিস সহকারী সজিব ওয়াজেদ জয় প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি ও প্রধান শিক্ষক মোঃ আবু তাহের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সংবাদ প্রকাশঃ ০৪-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন