মনোহরগঞ্জে ২ দিনব্যাপী ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ============ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে নির্বাচন প্রশিক্ষন ইনস্টিটিউট (ইটিআই) এ কর্মশালার আয়োজন করে। কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুঃ রেজা হাসান কর্মশালায় উপস্থিত কর্মকর্তাদের নির্বাচন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সহকারি রিটার্ণিং অফিসার ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল হাছান পাটওয়ারী, যুব উন্নয়ন অফিসার সফিকুল ইসলাম পাঠান প্রমুখ। কর্মশালার প্রথম দিনে ৭৫জন প্রিজাইডিং অফিসার, ৫শ ৫০জন সহ—প্রিজাইডিং অফিসারের মধ্যে ২শ ৮০ জন এবং ১১শ জন পোলিং অফিসারের মধ্যে ৪শ ২০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। অবশিষ্টদের ৫ ফেব্রুয়ারী প্রশিক্ষনের দেয়ার কথা জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। এ উপজেলার ৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৩০ হাজার ১শ ৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৯শ ৮৩ জন, মহিলা ভোটার ১ লক্ষ ১০ হাজার ১শ ২৩ জন। সংবাদ প্রকাশঃ ০৩-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=