ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়নে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ১ নং মাধবপুর ইউনিয়ন পরিষদে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি’র) স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মাধবপুর ইউনিয়ন পরিষদে এই স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করা হয়। সারা দেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করে থাকে টিসিবি। এতে এই ইউনিয়নের ৭৪১ জনের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন। তিনি বলেন, আগে টিসিবির পণ্য বিতরণে ডিলারদের অনেক ঝামেলা পোহাতে হতো। বর্তমানে স্মার্ট কার্ড হওয়ায় সহজেই পণ্য ক্রয় করা যাবে। ইউনিয়নবাসী এখন থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে সহজেই পন্য ক্রয় করতে সুবিধা হবে। এসময় ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ সুমন, মোঃ দেলোয়ার হোসেনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৩-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=