সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী নওগাঁ জেলা প্রতিনিধি =======নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ব্যানার-ফ্যাস্টুন ছিড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও নজিপুর পৌর জামায়াতে ইসলামী। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় উক্ত
মিছিলটি নজিপুর বাসস্ট্যান্ড থেকে চকনিরখীন মোড় দিয়ে আবারো বাসস্ট্যান্ডে এসে সমাপ্তি ঘটে। পরে পত্নীতলা উপজেলা জামায়াতের আমীর মাও. আব্দুল মকীমের সভাপতিত্বে এসময় বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হারুণ অর রশিদ ও আখতার ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাজমুল ইসলাম, নজিপুর পৌর জামায়াতের সাবেক আমির ডা: আবু ওবায়দা, নজিপুর পৌর জামায়াতের আমীর মোফাচ্ছেল হক, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাকিব প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৩-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com