সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান ==: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী ক্যাম্পেইন ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এ র্যালীতে দুই কালারের পাঞ্জাবী পরিহিত স্থানীয় যুবকদের হাতে ছিল ‘হ্যাঁ’ যুক্ত প্ল্যাকার্ড। গণভোটে ‘হ্যাঁ’ দিন, বাংলাদেশ বুঝে নিন-স্লোগানে মুখরিত পুরো এলাকা। রাজনৈতিক কর্মসূচির বাইরে ‘হ্যাঁ’ এর পক্ষে ব্যতিক্রমী এ ক্যাম্পেইন নজর কাড়ে সকলের।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজীর বাজার এলাকায় এ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা মোহাম্মাদ আল আমীন রাসেল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবলু মজুমদার, কামরুল হাসান, শহিদুল ইসলাম পাপ্পু, ওসমান গনি রাকিব, মো. আবদুল্লাহ, নাইমুর রহমান নাহিম, সোহরাব হোসেন জুয়েল, মো. কাউছার, নাজমুল হোসাইন, রনি খাঁন ও খালেদ রায়হান ভূঁইয়া প্রমুখ।
র্যালী শেষে সম্মুখসারির যোদ্ধা মোহাম্মদ আল আমিন রাসেল বলেন, এবারের নির্বাচনে ভোটাররা দুইটি ভোট দিতে পারবে। একটি ভোট তার নিজের পছন্দের প্রার্থীকে। আরেকটি ভোট ‘‘হ্যাঁ” বা “না” এর পক্ষে। আমরা ক্যাম্পেইন করছি-‘হ্যাঁ’র পক্ষে। ‘হ্যাঁ’ মানে বাংলাদেশ। ‘হ্যাঁ’ ভোট মানে ক্ষমতার ভারসাম্য। সুতরাং, আমরা নিজেদের পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজনসহ সকলকেই ‘হ্যাঁ’ এর পক্ষে সচেতন করবো। সংবাদ প্রকাশঃ ০৩-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com