সিটিভি নিউজ।। প্রেস রিলিজ =============
কুবিতে `Writing AFT Sub Project Proposal’ শীর্ষক কর্মশালা
বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় গবেষণার গুণগতমান বৃদ্ধির জন্য এবং গবেষণা তহবিল পাওয়ার উদ্দেশ্যে আইকিউএসি কর্তৃক আয়োজিত শিক্ষকদের নিয়ে `Writing AFT Sub Project Proposal’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ৯.৩০ ঘটিকায় কুবি ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির ছায়াদউল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।
মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী তাঁর বক্তব্যে বলেন, আমাদের ৫টি হল রয়েছে। হলগুলোতে যেসকল সুযোগ-সুবিধা নেই, সেসকল সুযোগ-সুবিধা সৃষ্টি করে প্রজেক্ট আনা যেতে পারে। আমাদের ছাত্র-ছাত্রীদেরকে সবদিক থেকে উন্নত করে গড়ে তুলতে হবে। তারা লেখাপড়া, খেলাধুলা, কালচারাল, কোকারিকুলামে উন্নত হবে। তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদের উন্নয়নে আমরা মেধাবৃত্তি চালু করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা সবাই মিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নতমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করবো। কুমিল্লা মেধাবী মানুষের জায়গা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে ক্লাস-এ ইউনিভার্সিটি। সংবাদ প্রকাশঃ ০৩-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com