মনোহরগঞ্জে এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে ১১ দলীয় জামায়েত জোটের বিক্ষোভ মিছিল

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ,,, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা 11 দলীয় জামায়ত জোট নেতা মনোহরগঞ্জ শাখার এনসিপির যুগ্ম সমন্বয়ক লুৎফুর রহমান মামুন উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আসর মনোহরগঞ্জ বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ গেইট এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়, এ সময় বক্তব্য রাখেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ব্যারিস্টার মাজারুল ইসলাম, উপজেলা জামাতের সাবেক আমির হাফেজ শাহ আলম,
উপজেলা জামাতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি ফয়েজ উল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ নোমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ উল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, মৈইশাতুয়া জামাত ইসলামের আমির মাওলানা মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামাত ইসলামের সেক্রেটারি মাসুদুর রহমান, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ মীর হোসেন প্রমুখ,এছাড়া এনসিপি নেতা মামুনের উপর হামলার খবর পেয়ে সোমবার সকালে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে আসেন কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের ১১ দলীয় জামাত জোটের প্রার্থী ড, মো: সরোয়ার। সংবাদ প্রকাশঃ ০২-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=