‘জামায়াত ক্ষমতায় এলে গণমাধ্যম হবে পূর্ণ স্বাধীন, দুর্নীতি হবে নির্মূল’: রাণীশংকৈলে নায়েবে আমির মিজানুর রহমান

সিটিভি নিউজ।। ​সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে কোনো দুর্নীতির সুযোগ থাকবে না এবং গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার পাবে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার।

​আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে ১১ দলীয় জোটের ‘প্রেস মিডিয়া সেল’ আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​মিজানুর রহমান মাস্টার বলেন, – রাণীশংকৈল হাসপাতালকে আমি ৩০০ বেডে উন্নীত করবো, শুকিয়ে যাওয়া কুলিক নদী খননক করবো।… আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, আমরা শিক্ষা ব্যবস্থাকে সম্পুর্ণ ঢেলে সাজাবো, বেকারদেরকে বিনা টাকায় চাকুরি দেবো…দক্ষ জনশক্তি গড়ে তুলবো।.

মৃতপ্রায় নদীগুলো খনন করে সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনা হবে, যাতে কৃষকরা উপকৃত হয় এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা পায়।

সভায় রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) ও রানীশংকৈল প্রেসক্লাবের সদস্যসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় এনসিপি’র যুগ্ম-মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি আমানুল্লাহ আমান, জেলা প্রেস মিডিয়া সেলের সভাপতি শাহজালাল জুয়েল এবং পৌর জামায়াতের আমির আব্দুল মাতিন বিশ্বাস।

​অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম ও যুববিভাগ সভাপতি মোকাররম হোসাইনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের মধ্যে প্রশ্নমূলক বক্তব্য দেন- সফিকুল ইসলাম শিল্পী, আশরাফুল আলম, হুমায়ুন কবির,খুরশিদ আলম শাওন, ফারুক আহমেদ, মোবারক আলী, আনোয়ারুল ইসলাম,এ,কে আজাদ, নাজমুল আলম, আব্দুল জব্বার প্রমুখ। সভা সঞ্চালনা করেন ছাত্র শিবির নেতা শাহ জামাল জুয়েল। সংবাদ প্রকাশঃ ০২-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন