ব্রাহ্মণপাড়া শশীদলে জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের ব্যাপক গনসংযোগ

ব্রাহ্মণপাড়া শশীদলে জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের ব্যাপক গনসংযোগ
সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রামচন্দ্রপুর (বাল্লাগ) গ্রামে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে ব্যাপক গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারী) বিকালে শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বাছির উদ্দিন (বিএসসি) এর নের্তৃত্বে দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে রামচন্দ্রপুর (বাল্লাগ) গ্রামের প্রতিটি দোকানপাট ও ঘরে ঘরে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এছাড়া দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেন নের্তৃবৃন্দরা। গনসংযোগকালে শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বাছির উদ্দিন (বিএসসি) এর নের্তৃত্বে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জজু মিয়া, মো. সাদেকুর রহমান, আবুল বাশার আর্মি, শ্রমিকনেতা তাজুল ইসলাম, যুব নেতা আবুল কালাম রাসেল, ডাঃ হামিদ, ডাঃ আব্দুল কাদের, মোঃ নজরুল ইসলাম, মোঃ মারজান, মো. মমিনুল ইসলাম, ছাত্রশিবির নেতা আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন, রমজান আলী, সালাউদ্দিন আহম্মেদ, রাকিব হাছান, মো. হাছান, সবুজ মিয়া, যোবায়ের আহাম্মেদ, শান্ত, জিসান, আশরাফুল আলম, ফাহাদ ইসলামসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা। গনসংযোগে শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বাছির উদ্দিন (বিএসসি) জনগনের অধিকার আদায়ে জামায়াতে ইসলামীতে ভোট দিতে আহবান জানান। সংবাদ প্রকাশঃ ০২-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=