ব্রাহ্মণপাড়ায় জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের গনমিছিল

সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। =========
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে জুলাইযোদ্ধা ওমর সানির নের্তৃত্বে এক বিশাল গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে এক মিছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে উপজেলা পরিষদের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে জুলাইযোদ্ধা ওমর সানির নের্তৃত্বে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসাইন আশরাফী, মোশারফ হোসেন, আক্তার হোসেন, ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ কাউছার, জুয়েল মিয়া, কামাল হোসেন, নাহিদুল ইসলাম, মো. রিফাতসহ জামায়াতের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ ও তরুণরা। এসময় দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন নের্তৃবৃন্দরা। সবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে কাজ করার একাত্নতা ঘোষণা করা হয়। সংবাদ প্রকাশঃ ০২-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=