ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিনের গন সংযোগ ও পথসভা অনুষ্ঠিত

কুমিল্লা ৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া)
বাবার জন্য ভোট চাইলেন জসিম উদ্দিনের দুই মেয়ে তোয়া ও তাহা
বুড়িচং ময়নামতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিনের গন সংযোগ ও পথসভা অনুষ্ঠিত
সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ====
রোববার ১ ফেব্রুয়ারী কুমিল্লা -৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের পক্ষে ময়নামতি ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারনা, পথসভা গণ সংযোগ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী সভায় বাবার জন্য বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিনের জন্য দুই মেয়ে তোয়া ও তাহা সকলের নিকট কড় জোড়ে ভোট চাইলেন। আমার বাবা ৩০ বছর আপনাদের পাশে ছিল। ছিল করোনা কালিন ও বন্যায় আমাদের ছেড়ে ঝুঁকি নিয়ে আপনাদের পাশে ছিল। আমাদের বিশ্বাস আপনার বাবা জসিম উদ্দিন কে ভোট দিয়ে বিজয় করবেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. নজরুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, এডভোকেট দিদারুল আলম দিদার, জিহান ফুটওয়্যার এর চেয়ারম্যান শাহজাদা আহমেদ রনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আবু ইউসুফ পাখি, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, আমির হোসেন বাদল, সৈয়দ বশির আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক শাহরিয়ার হোসেন লিমন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিউল আলম রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, মাহাবুব আলম খোকন, তোতা মিয়া মেম্বার, আবু হেনা মোস্তফা কামাল, সাখাওয়াত হোসেন হাফিজ, জসিম উদ্দিন মেম্বার প্রমূখ। সংবাদ প্রকাশঃ ০২-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=