কুমিল্লা -৫ থেকে মুসলিম লীগের আবুল কালাম ইদ্রিসের গণসংযোগ

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ======
“আমার মাটি আমার দেশ ভালো বাসি বাংলাদেশ, মা আর মাটি সোনার চেয়ে খাটি” এই স্লোগান কে সামনে রেখে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি সাহেবের ভাতিজা ও মৃত মাওলানা আয়েছ মুন্সীর ছেলে আবুল কালাম ইদ্রিস তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গতকাল রবিবার ব্রাহ্মণপাড়া ২ নং সিদলাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও হারিকেন মার্কায় ভোট চান। এক প্রশ্নের জবাবে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী বলেন, আমি ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর প্রতিষ্ঠাতা মেজর এম এ গনির ভাতিজা হিসেবে নয় আমি চাই আমার চাচার মত আমার জীবনটা সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে। অসহায় বঞ্চিত লাঞ্ছিত মানুষের সুখ দুঃখের ভার নিতে। একই দিন বিকেলে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর, নোয়াপাড়া, দীর্ঘভূমি,কল্পাবাস এবং শশীদল ইউনিয়নের নাগাইশ তার নিজ গ্রামে এক মতবিনিময় সভা করেন।এ সময় তার সমর্থিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি মতবিনিময় সভায় বলেন, আপনারা জীবনে অনেকবার ভোট দিয়েছেন কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি। একটিবার আমাকে ভোট দিয়ে দেখুন আমি আপনাদেরকে নিয়ে বুড়িচং -ব্রাহ্মণপাড়া কে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে রূপান্তর করতে চাই, এবং শিক্ষিত বেকার যুবকদেরকে ছোট ছোট শিল্প কারখানা করে তাদেরকে কাজে লাগাতে চাই এবং মাদকের বয়ান গ্রাস থেকে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের পথে তাদেরকে ফিরিয়ে এনে সঠিক কর্মে লাগিয়ে তাদেরকে মানব সম্পদ হিসেবে রূপান্তর করব ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত হারিকেন মার্কার একজন প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করি। সংবাদ প্রকাশঃ ০২-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন